1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২৪ ঘন্টায় নোয়াখালীতে হোম কোয়রেন্টাইনে ৩৪ জন হাসপাতালে ২ জন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা

২৪ ঘন্টায় নোয়াখালীতে হোম কোয়রেন্টাইনে ৩৪ জন হাসপাতালে ২ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩৪০ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় হোম কোয়রেন্টাইনে ৩৪ জন ও হাসপাতালে ২জনকে রাখা হয়েছে। এছাড়াও হোম কোয়ারেন্টাইন থেকে ১১৬ জন ও হাসপাতাল কোয়ারেন্টাইন থেকে ১ জন ছাড় পেয়েছেন।নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাঃ মোমিনুর রহমান এসব তথ্য জানিয়েছেন।এদিকে নোয়াখালী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ১০ ই মার্চ হতে ২৬শে এপ্রিল পর্যন্ত হোম কোয়রেন্টাইনে পাঠানো হয়েছে ২৩১৩ জন, ছাড় পেয়েছে ১৬৫৭ জন।হোম কোয়ারেন্টাইনরত আছেন ৬৫৬ জন। হাসপাতাল কোয়রেন্টাইনে পাঠানো হয়েছিল ১০২ জন, ছাড় পেয়েছেন ৬৫ জন ও হাসপাতাল কোয়ারেন্টাইনে অবস্থানরত আছেন ৩৭ জন। সর্বমোট কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল ২৪১৫ জন, ছাড় পেয়েছেন ১৭২২ জন এবং আজ পর্যন্ত সর্বমোট কোয়ারেন্টাইনে আছে ৬৯৩ জন।গতকাল শনিবারে নোয়াখালী সিভিল সার্জন অফিস থেকে আইডিইসিআর এ স্যাম্পল পাঠানো হয়েছে ২১ জনের। এ পর্যন্ত মোট স্যাম্পল পাঠানো হয়েছে ৬৫৯ জনের, মোট করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে -৩৩৪ জনের। তার মধ্যে করোনা ভাইরাস নেগেটিভ রির্পোট আসছে ৩৩০ জনের এবং পজেটিভ রির্পোট আসছে ৪ জন ।গতকাল পর্যন্ত আইসোলেশনে করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসাধীন রোগী আছে ৪ জন। তারা হচ্ছে- সদর উপজেলায় ১ জন, বেগমগঞ্জ উপজেলায় ১ জন, কবির হাট উপজেলায় ১ জন ও সোনাইমুড়ী উপজেলায় ১ জন। পুরো নোয়াখালী জেলায় কেভিড-১৯ প্রমাণিত রোগীর সংখ্যা মোট ৬ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হয়েছে ২ জন। তারা হচ্ছেন- সোনাইমুড়ী ১ জন ও সেনবাগ উপজেলায় ১ জন।অপরদিকে গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে আরও ৯ জনের। এ নিয়ে মোট ৪,৯৯৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ১৪০ জনের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net