1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার হটস্পট কিশোরগঞ্জে করোনার ভয়াবহ থাবা, একদিনেই ৬৭ জন শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

করোনার হটস্পট কিশোরগঞ্জে করোনার ভয়াবহ থাবা, একদিনেই ৬৭ জন শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৩০২ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় আক্রান্তের সংখ্যা তিন অঙ্ক ছাড়িয়েছে। জেলায় একদিনেই নতুন করে ৬৭ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়েছে। এর আগে শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত জেলায় ১৯ চিকিৎসকসহ মোট ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।

রোববার (১৯ এপ্রিল) নতুন করে ৬৭ জন শনাক্ত হওয়ায় এই ভাইরাসে কিশোরগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১৪১ জনে দাঁড়িয়েছে। মোট শনাক্ত হওয়া ১৪১ জনের মধ্যে এক শিশুসহ দুইজন মারা যাওয়া ব্যক্তি রয়েছেন। এর মধ্যে একজন করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়া গ্রামের সেলিম মিয়া (৪৬) এবং অপরজন হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিন পানান গ্রামের ১০ বছর বয়সী শিশু মিজান।

গত ৬ এপ্রিল মারা যাওয়া করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়া গ্রামের সেলিম মিয়া ছিলেন জেলার প্রথম করোনা আক্রান্ত। মারা যাওয়া ওই ব্যক্তি গত ৯ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্ত হওয়ার পর জেলায় করোনার বিস্তার শুরু হয়।

রোববার (১৯ এপ্রিল) ২৪ ঘন্টায় নতুন করে ভৈরব, অষ্টগ্রাম ও হোসেনপুর এই তিন উপজেলার ২৩ জনের করোনা শনাক্ত হওয়ায় ৭৪ থেকে কিশোরগঞ্জ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৯৭ জনে।

এছাড়া অপেক্ষমাণ নমুনা থেকে পরবর্তিতে আরো ৪৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। ফলে একদিনেই কিশোরগঞ্জ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬৭ জন। সবমিলিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্য্ এখন দাঁড়িয়েছে ১৪১ জনে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান প্রদত্ত এই পরিসংখ্যানের বাইরে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন হোসেনপুর উপজেলায় আরো একজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন। সেটি যোগ করলে কিশোরগঞ্জ জেলায় এখন করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা ১৪২ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net