1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা সংক্রমন প্রতিরোধে সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে দিনাজপুর পাঁচকুড় উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

করোনা সংক্রমন প্রতিরোধে সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে দিনাজপুর পাঁচকুড় উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৩৪৮ বার

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ছাত্রছাত্রীদের মাঝে খাদ্য ও হাত ধোঁয়ার সাবান বিতরণ করলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও সাবেক শিক্ষাথর্ীরা।

১৮ এপ্রিল শনিবার দিনাজপুর সদর উপজেলার পঁাচকুড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের আয়োজনে আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র নির্দেশনায় আজ বিদ্যালয়ের ২৮৮ জন ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য ও হাত ধোয়ার সাবান বিতরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বাতেন শাহ্, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পঁাচকুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাতলুবুল মামুনসহ বিদ্যালয়ের ম্যানোজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ।

ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য ও হাত ধোয়ার সাবান বিতরণকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাতলুবুল মামুন জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হচ্ছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও সাবেক ছাত্র-ছাত্রীদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দঁাড়াবার চেষ্টা করেছে। এভাবে দেশের প্রতিটি স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা যদি এগিয়ে আসে তাহলে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের দূর্ভোগ অনেকটা লাঘব হবে।

তিনি সরকারের পাশাপাশি দেশের এই সংকটময় মুহুর্তে অসহায় মানুষের পাশে দঁাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি যে যতটুকু পারে সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net