1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্মকর্তা আক্রান্ত, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে 

কর্মকর্তা আক্রান্ত, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৪১২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
রাষ্ট্রীয় মালিকানার অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার একজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সর্বশেষ তিনি গত রোববার অফিস করেন। বুধবার সকালে করোনাভাইরাস পজেটিভ পাওয়ার পর শাখাটি লকডাউন করা হয়েছে।

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শামস-উল ইসলাম বলেন, বুধবার সকাল সাড়ে ১১টায় একজন সিনিয়র অফিসার করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকে অবহিত করে শাখাটি লকডাউন করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে সার্বক্ষণিক তার খোঁজ খবর রাখা হচ্ছে।

সাধারণ ছুটির কারণে অধিকাংশ সেবা প্রতিষ্ঠান থাকলেও ব্যাংক খোলা রাখা নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। শাখায় আগতরা বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্য বিধি না মেনেই ঢুকে পড়ছেন। ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদ দূরত্বের কথা বললেই অনেকে ক্ষেপে যাচ্ছেন। আবার অফিসে যাওয়া-আসার পথে নানা বাধার মুখে পড়ছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে। এখন দাবি উঠেছে সপ্তাহে মাত্র একদিন ব্যাংক খোলা রাখার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net