1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোভিড-১৯, আক্রান্ত অর্ধশতাধিক আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

কোভিড-১৯, আক্রান্ত অর্ধশতাধিক আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৩৫৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
কোভিড-১৯ মোকাবেলায় ঝুঁকি নিয়ে মাঠে কাজ আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। দায়িত্ব পালন করতে গিয়ে এরই মধ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক।

পুলিশ সদর দফতর এবং ডিএমপি সূত্র জানায়, এরই মধ্যে ৫৮ পুলিশ সদস্যের কোভিড আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৭ জন ডিএমপিতে, ১১ জন গোপালগঞ্জে, ৬ জন নারায়ণগঞ্জে, ৫ জন গাজীপুর মহানগর পুলিশে, ২ জন কিশোরগঞ্জে এবং ১ জন করে ময়মনসিংহ, নরসিংদী, চট্টগ্রাম মহানগর পুলিশ, পুলিশ টিঅ্যান্ডআইএম, এপিবিএন ময়মনসিংহ, নৌ পুলিশ ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের সদস্য।

আক্রান্তের এ সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে।

সংক্রমণের ঝুঁকিতে আছেন এমন ৬৩৩ পুলিশ সদস্যকে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

দেশজুড়ে সামাজিক দূরত্ব নিশ্চিত, লকডাউন কার্যকর, রাস্তায় জীবাণুনাশক ছিটানো, শ্রমজীবী মানুষকে সহায়তা করা, লকডাউনকৃত এলাকায় খাবার সরবরাহ, চিকিৎসার জন্য হাসপাতালে নেয়াসহ নানা দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

পুলিশের মুখপাত্র এআইজি সোহেল রানা গণমাধ্যমকে বলেন, পুলিশের যেসব সদস্য কোভিডে আক্রান্ত হয়েছেন তাদের পুলিশের স্থানীয় চিকিৎসাকেন্দ্রগুলোতে আইইডিসিআর এর নিয়ম অনুসরণ করে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের আইসোলেশনে রাখা হচ্ছে। কারও শারীরিক অবস্থার অবনতি হলে তখন আইইডিসিআর যে হাসপাতালগুলোকে কোভিড চিকিৎসার জন্য নির্ধারণ করে দিয়েছে সেগুলোতে স্থানান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net