1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘোড়াঘাট উপজেলায় এক নারী করোনা আক্রান্ত দিনাজপুরের মোট করোনা শনাক্ত ১৬ জন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি

ঘোড়াঘাট উপজেলায় এক নারী করোনা আক্রান্ত দিনাজপুরের মোট করোনা শনাক্ত ১৬ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৩৮ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
প্রানঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমনে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নতুন আরো একজন নারী করোনা আক্রান্ত হয়েছে। তার বয়স ২৫ বছর।

দিনাজপুর জেলায় সিভিল সার্জন কায্যার্লয়ের তথ্য অনুসারে আরও ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার বাড়ী ঘোড়াঘাট উপজেলায় এবং বয়স ২৫ বছর মহিলা। এই নিয়ে দিনাজপুর জেলায় (কোভিড-১৯) পজিটিভ সংখ্যা সর্বমোট পূর্বে ১৫ + ১ = ১৬ জন এর মধ্যে ১২ জন পুরুষ ও ৩ জন মহিলা এবং ১ জন শিশু।

২৯ এপ্রিল পর্যন্ত মোট ৮৯টি নমুনার ফলাফল পাওয়া গেছে এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ আর টি পি সি আর ল্যাব হতে ৩৫ টির মধ্যে ১টি (কোভিড-১৯) পজিটিভ এবং দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে মোট ৫৪টি নমুনার ফলাফল পাওয়া গেছে তার সবগুলি নেগেিেটিভ।

শেষ খবর পাওয়া পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ৪৭৮৯ জনের মধ্যে ৩২৪৩ জন সুস্থ থাকায় অব্যাহতি পেয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাড়িছে ১৫৪৬ জন। তার মধ্যে দিনাজপুর সদর ৩৪৬, বিরল ০৫, বোচাগঞ্জ ৩৪, কাহারোল ১১৮, বীরগঞ্জ ৬৫, খানসামা ৭৩, চিরিরবন্দর ২৮, পার্বতীপুর ৮৫, ফুলবাড়ী ৪৮১, বিরামপুর ২৩, নবাবগঞ্জ ৬২, হাকিমপুর ৪৪, ঘোড়াঘাট ১৮২ সর্ব মোট ১৫৪৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে দিনাজপুর জেলায় ৯১ জন হোম কোয়ারেন্টাইন গ্রহন করেছে। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪৭ জন রয়েছে এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি পেয়েছে ৪৬ জন। আর গত ২৪ ঘন্টায় ৫৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ৫৮৯ টি এবং অদ্যাবধি ফলাফল পাওয়া নমুনার সংখ্যা ৫২৭ টি তার মধ্যে ১৬ টি পজিটিভ অর্থাৎ ১৬ জন করোনা রোগী শনাক্ত। এই ১৬ জন ভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে দিনাজপুর সদর ৬ জন, কাহারোল ১ জন, বোঁচাগঞ্জ ১ জন, ফুলবাড়ী ১ জন, পার্বতীপুর ১ জন, নবাবগঞ্জ ৩ জন ও ঘোড়াঘাট ২ জন, হাকিমপুর ১ জন মোট ৮টি উপজেলায় রয়েছে।

বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে ১৫ জন এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে ১ জন (নবাবগঞ্জ উপজেলা)।

সিভিল সার্জন মো: আব্দুল কুদ্দুস জানান, ইতিমধ্যে যারা নারায়নগঞ্জ, ঢাকা ও গাজীপুর থেকে দিনাজপুরে এসেছে এবং ইতিপূর্বে যারা হোম কোয়ারেন্টাইনে ছিল তাদের সন্দেহ হলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। ঘোড়াঘাটের নতুন আক্রান্ত রোগী নারায়নগঞ্জ থেকে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net