1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় কর্মহীন ৫শত পরিবারে যুবলীগ নেতা কছিরের খাদ্য সহায়তা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

চকরিয়ায় কর্মহীন ৫শত পরিবারে যুবলীগ নেতা কছিরের খাদ্য সহায়তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৩৯৭ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে লকডাউনে থাকা কক্সবাজারের চকরিয়ায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর, শ্রমজীবি ও মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেসার্স রাফি টাইলস এজেন্সি ও রাফি এন্টারপ্রাইজ টাইলস এন্ড স্যানিটারীর স্বত্ত্বাধিকারী সাবেক ছাত্রনেতা আলহাজ্ব কাউছার উদ্দিন কছির। ইতিমধ্যে সাবেক এ ছাত্রনেতার সার্বিক ব্যবস্থাপনায় ৫শত কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। খাদ্য সহায়তার প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, পেয়াজ ও আলু। তরুণ সমাজসেবক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির বলেন, আপনার আশেপাশে লকডাউন পরিস্থিতিতে ঘরবন্দী কর্মহীন অনেক মানুষ রয়েছে। যারা লজ্জায় কোথাও হাত পাততে পারেন না। তাদের খোঁজ-খবর নিন। তারাও এই দূর্যোগ মূহুর্তে অসহায়। দরিদ্র জনগোষ্ঠীর পাশাপাশি মধ্যবিত্ত এসব পরিবারের পাশে দাঁড়াতে যে যার মতো এগিয়ে আসার আহবান জানাচ্ছি। তিনি বলেন, মধ্যবিত্ত পরিবারের কারও সমস্যা হলে আমাকে মোবাইলে কল দিয়ে জানাবেন। আমি আপনাদের ঘরে সাধ্যমত খাদ্য সহায়তা পৌঁছে দিবো ইনশা’আল্লাহ। যুবলীগ নেতা কাউছার উদ্দিন কছিরের নেতৃত্বে খাদ্য সামগ্রি বিতরণ কার্যক্রমে সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জাকারিয়া চৌধুরী, মুহাম্মদ নজরুল ইসলাম টিটু, মুহাম্মদ ইসমাইল হোসেন, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ আলমগীর হোসেন, শ্রীজন দে, সৈকত দাশ প্রমুখ ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net