1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় দেড় সহস্রাধিক কর্মহীন পরিবারে জামায়াতের খাদ্য সামগ্রি বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

চকরিয়ায় দেড় সহস্রাধিক কর্মহীন পরিবারে জামায়াতের খাদ্য সামগ্রি বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩৩১ বার

চকরিয়া প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে হত-দরিদ্রসহ কর্মহীন দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছে চকরিয়া উপজেলা দক্ষিণ জামায়াত। বিতরণকৃত খাদ্য সামগ্রিতে রয়েছে- চাউল, ডাল, আলু, পিয়াজ ও তেল। বৈশ্বিক মহামারী প্রতিরোধে দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার পর থেকে চকরিয়া উপজেলা দক্ষিণের বিভিন্ন এলাকায় স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে অন্তত ১ হাজার ৭শ’ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। খাদ্য সামগ্রি বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা দক্ষিণের আমীর মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি নিয়ম-কানুন মেনে উপজেলা দক্ষিণের আওতাধীন খুটাখালী, ডুলাহাজারা, মালুমঘাট, সাহারবিল, ভেওলা মানিকচর, পশ্চিম বড়ভেওলা, বদরখালী, ঢেমুশিয়া ও পূর্ববড়ভেওলা ইউনিয়নে গত ২০ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ১৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। এটি নিচক একটি মানবিক সহায়তা। এই দুর্যোগ মূহুর্তে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যে যার অবস্থান থেকে সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে খাদ্য সংকটে পড়া এসব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি। উপজেলা আমীর মাওলানা মোজাম্মেল হক বলেন, খাদ্য সামগ্রি বিতরণকালে সার্বিকভাবে সরেজমিন মনিটরিং করা হয়। উপজেলা দক্ষিণের আওতাধীন অবশিষ্ট চিরিঙ্গা ইউনিয়ন ও কোনাখালী ইউনিয়নে জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা দক্ষিণের পক্ষ থেকে খুব শীঘ্রই পর্যায়ক্রমে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে ইনশা’আল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net