1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় প্রবাসী বাড়িতে পৌর মেয়র আলমগীর চৌধুরীর খাদ্য সামগ্রি বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

চকরিয়ায় প্রবাসী বাড়িতে পৌর মেয়র আলমগীর চৌধুরীর খাদ্য সামগ্রি বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৩৫৩ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: করোনা পরিস্থিতিতে খাবার সংকটে পড়া প্রবাসীদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রি বিতরণ করেছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।
রোববার ১২এপ্রিল তিনি সরেজমিন গিয়ে তাদের ঘরে এ খাদ্য সামগ্রি তুলে দেন। খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে- ১০ কেজি চাল, ২কেজি পেয়াঁজ, ১ লিটার সয়াবিন তেল, ১কেজি ডাল, ২ কেজি আলু ও জীবানু সুরক্ষা ১টি সাবান।
বিতরণকালে মেয়র আলমগীর চৌধুরী বলেন, বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস আজ মানুষের জীবন মহাসংকটে ফেলে দিয়েছে। করোনার ছোবল থেকে পৃথিবীর কোনো দেশই এখন মুক্ত নয়। যেখানে উন্নত দেশগুলো করোনা ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে। দেশে দেশে করোনার প্রাদুর্ভাবে এক মহাসংকটের সৃষ্টি করেছে। বাংলাদেশেও বাড়ছে দিন দিন করোনা রোগীর সংখ্যা। তেমনি প্রবাসী ভাইয়েরা তাদের পরিবার নিয়ে নানা রকম দুশ্চিন্তা ও আতংকে আছেন। এছাড়া খাদ্য সংকটে ভুগছেন অনেকে পরিবার। তাই প্রবাসীদের পরিবারের দুর্দশার কথা চিন্তা করে এবং অসহায় প্রবাসীদের পরিবারে পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম।

তিনি বলেন, বিশ্বের মানুষ আজ মহাসংকটে। কর্মহীন পরিবারের মতো প্রবাসীদের পরিবারও সংকটে। তাই আমার ক্ষুদ্র প্রয়াসে প্রবাসী ভাইদের বাড়ির কথা চিন্তা করে তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। তিনি এই মহাসংকটে আশপাশে ও প্রতিবেশি অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net