1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আলো ব্লাড ডোনেশন ক্লাব’র উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

চৌদ্দগ্রামে আলো ব্লাড ডোনেশন ক্লাব’র উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৩৮৮ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ‘এ্যডভান্সড লাইফ অর্গানাইজেশন (আলো)’ এর সার্বিক তত্ত্বাবধায়নে ‘আলো ব্লাড ডোনেশন ক্লাব’ চৌদ্দগ্রাম শাখার আয়োজনে বৈশ্বিক মহামারি নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে কর্মহীন হয়ে পড়া শতাধিক অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলার পৌরসভাধিন কিং শ্রীপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আলো ব্লাড ডোনেশন ক্লাব’ এর কেন্দ্রীয় সভাপতি মো. আব্দুর রব লাভলু, ‘আলো ব্লাড ডোনেশন ক্লাব’ চৌদ্দগ্রাম শাখার প্রধান উপদেষ্টা মো. ওয়ালী উল্লাহ্ পারভেজ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. আবুল খায়ের চেয়ারম্যান, পৌর কৃষকলীগ নেতা মো. খোরশেদ আলম। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ‘আলো ব্লাড ডোনেশন ক্লাব’ চৌদ্দগ্রাম শাখার সহ-সভাপতি মো. রিয়াদ হোসেন নাঈম, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, তদন্ত বিষয়ক সম্পাদক মো. সাঈদুল হক, তথ্য বিষয়ক সম্পাদ মো. আরিফুর রহমান প্রমুখ। উল্লেখ্য, ‘আলো ব্লাড ডোনেশন ক্লাব’ চৌদ্দগ্রাম শাখার উদ্যোগে ইতমধ্যেই পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গ্রাম ভিত্তিক তালিকা তৈরী করে প্রায় তিন শতাধিক গরীব-অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া মরণঘাতক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net