ঢাকা   ০৫:৫৮:২৮ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

চৌদ্দগ্রামে ১৫ বোতল ফেনসিডিল সহ ২ যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৪৩৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সোহেল রানা (৪০) ও শহিদুল ইসলাম (৩৫) নামে ২ যুবককে ১৫ বোতল ফেনসিডিল ও একটি পাজেরো গাড়ী (ঢাকা মেট্রো-ঘ: ১১-৮৫৪৭) সহ আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক সোহেল রানা কুমিল্লার লাকসাম উপজেলার দক্ষিণ লাকসাম গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে এবং শহিদুল ইসলাম শরিয়তপুর জেলার ঘোষেরহাট থানার নাগেরপাড়ার আলী আশ্রাফের ছেলে। জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার পৌরসভাধিন নাটাপাড়া গ্রামে পাজেরো গাড়ীতে করে এসে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে তাদেরকে আটক করে। পরে আটককৃতদেরকে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। এবিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) শুভরঞ্জণ চাকমা জানান, ফেনসিডিল সহ দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। মাদক আইনে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি