1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগীতে কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত সর্দার আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

টংগীতে কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত সর্দার আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৪১৫ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টঙ্গী পূর্ব থানার আলোচিত একটি ডাকাতি মামলার প্রধান আসামী এবং টঙ্গীর কুখ্যাত সন্ত্রাসী রাসেলকে এরশাদ নগর এলাকা থেকে সন্ধ্যায় গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। এঘটনার পর ওই এলাকাবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে বলে স্থানীয় লোকজন দাবী করেছে।
টঙ্গী পূর্ব থানার এস আই শাহীন মোল্লা জানান, সম্প্রতি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এরশাদ নগর এলাকায় যাত্রীবাহী বাস থামিয়ে সংঘটিত ডাকাতি মামলা নং ৪১(৩)২০২০ এর ১০ জন চিহ্নিত ডাকাতকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। এরমধ্যে ৬ জন ডাকাত ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে। তাদের জবান বন্দী মোতাবেক ১৫/১৬ জন ডাকাত ও সন্ত্রাসী রাসেলের নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এরশাদ নগর এলাকায় ডাকাতির ঘটনা ঘটিয়েছে।
এলাকাবাসী জানায়, রাসেল এরশাদনগর এলাকায় মাদক, ডাকাতি, দশ্যুতা, চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধের সম্রাট। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তার নামেই এলাকায় আতংক বিরাজ করে। সে তার বাসা থেকে সমস্ত অপরাধ নিয়ন্ত্রণ করতো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net