ঢাকা   ১০:১২:২৩ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

ডিএমপি’কে সুরক্ষা সামগ্রী দিলেন বেনজীর আহমেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৪০২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাফরুল আলম : বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) ডিএমপি’কে সুরক্ষা সামগ্রী দিলেন। করোনা সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কে সুরক্ষা সামগ্রী দিয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এর নিকট সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ হেডকোয়ার্টার্স হতে সকল ইউনিটে ইতোমধ্যে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এছাড়া, সুরক্ষা সামগ্রী ক্রয়ের জন্য সকল ইউনিটকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। তবুও চলমান করোনা পরিস্থিতিতে বর্তমান বাস্তবতায় পুলিশ সদস্যদের সুরক্ষা সামগ্রীর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। ক্রমবর্ধমান এ চাহিদা পূরণের লক্ষ্যে সুরক্ষা সামগ্রী সরবরাহের ধারাবাহিকতায় ডিএমপিকে সুরক্ষা সামগ্রী প্রদান করা করেন অাইজিপি।

এসব সামগ্রীর মধ্যে রয়েছে, ৫০ হাজার মাস্ক, ২ হাজার বোতল স্যানিটাইজার, ২ হাজার পিস আই প্রোটেক্টর, ১ হাজার পিস ফেইস শিল্ড এবং পুনঃ ব্যবহারযোগ্য ১৫ হাজার পিপিই। এসময় পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি