1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশে ফিরলেন চেন্নাইয়ে আটকেপড়া ১৬৪ বাংলাদেশি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ

দেশে ফিরলেন চেন্নাইয়ে আটকেপড়া ১৬৪ বাংলাদেশি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩৫০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে ভারতের চেন্নাইয়ে আটকেপড়া ১৬৪ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।

গতকাল বুধবার (২২ এপ্রিল) বিকাল পৌনে ৪টায় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট আটকেপড়া যাত্রীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ তথ্য নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম।

তিনি জানান, ২৪ ও ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরও দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। এসব ফ্লাইট চেন্নাই থেকে দুপুর ১২টা ১৫ মিনিটে ছেড়ে আসবে এবং বিকেল সাড়ে ৩টায় ঢাকায় পৌঁছাবে।

চিকিৎসার জন্য গিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে গত এক মাসেরও বেশি সময় আটকা পড়েছেন হাজার হাজার বাংলাদেশি। গত ১৭ মার্চ থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনওভাবেই বাংলাদেশি যাত্রীরা দেশে ফিরে আসতে পারছিলেন না।

এ অবস্থায় ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আটকেপড়া বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে এবং সহযোগিতার হাত বাড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বিশেষ ফ্লাইটগুলোতে শুধু বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net