1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে ১৭'শ পরিবারকে খাবার পৌঁছে দিবে "সংশপ্তক" - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

নাঙ্গলকোটে ১৭’শ পরিবারকে খাবার পৌঁছে দিবে “সংশপ্তক”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৩৫৪ বার

মোহাম্মদ আলাউদ্দিন, নাঙ্গলকোট: কুমিল্লার নাঙ্গলকোটে প্রতি ইউনিয়নে ১০০ পরিবার করে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৭’শ কর্মহীন পরিবারের মাঝে খাবার পৌঁছে দিবে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত মানবিক সংগঠন “সংশপ্তক”।
এলক্ষ্যে ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সংগঠনটির ১৭টি ইউনিট গত ১০দিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির এ মানবিক কাজে অনুদান দিয়ে এগিয়ে এসেছেন- নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেক, ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমস, আলোকিত নাঙ্গলকোট উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াছিনসহ শিক্ষার্থী, রাজনীতিবিদ ও সমাজসেবীরা।

সংগঠনটির সমন্বয়ক জহিরুল ইসলাম আলোকিত নাঙ্গলকোট-কে জানান, শনিবার থেকে আমাদের খাবার বিতরণের কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ। আপনারা শিক্ষার্থীদের এই টিমটির প্রতি আপনার পূর্ণ বিশ্বাস রাখতে পারেন। আপনাদের দেয়া অর্থে সংশপ্তক টিমের বিতরণ করা খাবারটি সঠিক স্থানে পৌঁছে দিবো আমরা, ইনশাআল্লাহ।

খাবারের প্যাকেটে থাকবে- ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ১ টি সাবান।

প্রতি প্যাকেটে বাজেট ধরা হয়েছে ৫০০ টাকা। এ হিসেবে ১৭’শ পরিবারের জন্য আমাদের ৮,৫০,০০০ টাকার প্রয়োজন।

তাই আপনারাও আপনাদের সাধ্যমতো এগিয়ে আসুন। আপনাদের অল্প কিছু দান হাসি ফোটাতে পারে নাঙ্গলকোট উপজেলার ১৭০০ পরিবারের মাঝে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net