ঢাকা   ০৭:২৭:১২ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক

নোয়াখালী পৌরসভার মেয়রের পক্ষ থেকে পত্রিকা হকারদেরকে খাদ্য সহায়তা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৪২১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহবুবুর রহমান : নোয়াখালী পৌর সভার মেয়র শহিদ উল্যাহ খাঁনের পক্ষ থেকে জেলা সদরে কর্মরত পত্রিকা হকারদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার বিকলে পৌর ভবনের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা সদরের ২৪ জন হকারের হাতে এক সপ্তাহ পরিবার পরিজন নিয়ে খাওয়ার জন্য চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ও সাবান তুলে দেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জু।

এ সময় মেয়র শহিদ উল্যাহ খাঁন বলেন, ‘করোনার সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী অঘোষিত অকডাউনের কারণে পত্রিকা বিক্রি অনেকটাই বন্ধ হয়ে গেছে। এতে করে নোয়াখালী জেলা শহর মাইজদী সহ বিভিন্ন স্থানে পত্রিকা বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করা হকাররা চরম সংকটে পড়েছেন। গণমাধ্যমকর্মীদের কাছ থেকে বিষয়টি জানার হকারদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করি। পৌর এলাকায় কর্মহীন হয়ে পড়া কোন মানুষ হাতে খাবারের কষ্ট না পান আমরা সেদিকে খেয়াল রাখছি। অচ্ছল সবাইকে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হবে।’

নোয়াখালী প্রতিনিধি।
০১৮১১-৮০২৫৬৯

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি