1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য সাধারন মানবিক গুনের অধিকারী : হুইপ ইকবালুর রহিম এমপি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য সাধারন মানবিক গুনের অধিকারী : হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৩২৩ বার

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর :
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনন্য সাধারন মানবিক গুনের অধিকারী উল্লেখ করে বলেছেন, দেশের কোন মানুষের খাদ্যের অভাব যাতে না হয় সে ব্যাপারে তিনি জনপ্রতিনিধি ও প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছেন এবং বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তবে খাদ্য সহায়তার নামে কোন রকম অনিয়ম, দুনর্ীতি ও চঁাদাবাজীকে তিনি প্রশ্রয় দিবেন না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। যারা খাবার সংকটে আছেন জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানালে তাদের ঘরে ঘরে খাদ্য পৌছে দেয়ার ব্যবস্থা করবেন। তিনি বলেন, মানুষ বাঁচলে দেশ বাঁচবে। তাই করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক থাকার কথা উল্লেখ করে আরও বলেন, দেশে খাদ্যের কোন অভাব নেই। পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ আছে। কোন মানুষ না খেয়ে থাকবে না। তিনি করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে সতর্ক, সচেতন ও আতঙ্কিত না হয়ে ঘরে থাকার পরামর্শর্ দেন।

১২ এপ্রিল রবিবার দিনাজপুর শহরের নাজমা রহিম ফাউন্ডেশেন প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনী খাদ্য সামগ্রী বিতরন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এ সময় তিনি সাংবাদিকদের উপরোক্ত কথাগুলো বলেছেন। তিনি প্রতিবন্ধী ও তাদের অভিভাবকদের কাছে খাদ্য সামগ্রী বিতরন করেন।

এ সময় হুইপ ইকবালুর রহিম আরো বলেন, হয়ত সব প্রতিবন্ধীদের দিতে পারছি না। তবে আমাদেরকে জানালে আমরা প্রতিবন্ধীদের বাসায় খাদ্য সামগ্রী পৌছে দিবো। খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সদস্য সচিব অনামিকা পান্ডেসহ ফেডারেশনের নেতৃবৃন্দ।

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি
মোবা: ০১৭২৪৪৪৩৫৩৪ । তাং ১২-০৪-২০

ছবির ক্যাপশন ঃ
১২ এপ্রিল রবিবার দিনাজপুর শহরের নাজমা রহিম ফাউন্ডেশনে প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাল, ডাল, তেল, সাবানসহ খাদ্য সামগ্রী বিতরন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net