1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে অটো রিক্সা-ট্যাম্পু চালকদের মাঝে নগদ অর্থ প্রদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

বাগেরহাটে অটো রিক্সা-ট্যাম্পু চালকদের মাঝে নগদ অর্থ প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৪১৮ বার

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ
করোনা পরিস্থিতিতে বাগেরহাটে আন্তঃজেলা অটো রিক্সা ,অটো ট্যাম্পু, থ্রি উইলার চালক ও শ্রমিকদেরকে মালিক সমিতির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাটে আন্তঃজেলা অটো রিক্সা ,অটো ট্যাম্পু, থ্রি উইলার মালিক সমিতির সভাপতি খান তানভির হোসেন লিপন বাড়িতে বাড়িতে গিয়ে শ্রমিকদের হাতে নগদ টাকা তুলে দেন।
এ সময় অটো রিক্সা ,অটো ট্যাম্পু, থ্রি হুইলারের মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ সেকেন্দার আলী, যুগ্ন সম্পাদক মনি শেখ, আলমগীর শেখ, মামুন শেখ, আল-আমিন, শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতিতে বাগেরহাটের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকায় বেকার হয়ে চালক শ্রমিকরা অর্থ কষ্টে দিন কাটাচ্ছিলেন। এই অবস্থায় মালিক সমিতির সভাপতির কাছ থেকে নগদ অর্থ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তারা।
অটো রিক্সা ,অটো ট্যাম্পু, থ্রি উইলার মালিক সমিতির সভাপতি খান তানভির হোসেন লিপন বলেন, করোনায় বেকার শ্রমিকরা আর্থিকভাবে সমস্যায় পড়েছে। ব্যক্তিগত তহবিল থেকে শতাধিক শ্রমিকের হাতে নগদ অর্থ প্রদান করেছি। এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই সহায়তা অব্যাহত থাকবে। শ্রমিকদের সরকারি খাদ্য সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসনের প্রতিও আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net