1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সহযোগীতায় অসহায় মানুষকে শ্রমিকদলের খাদ্যসামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সহযোগীতায় অসহায় মানুষকে শ্রমিকদলের খাদ্যসামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩৮৩ বার

সোহেল মাহমুদ ( চট্টগ্রাম): আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনস্থ বিএনপি দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের উদ্যোগে অসহায় শ্রমিক ও দিনমজুরদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরন করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন।

এ এম নাজিম উদ্দিন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউনের কারণে হতদরিদ্র ও বেকার মানুষ অতিকষ্টে জীবনযাপন করছে। করোনার বিস্তার রোধে সবাই ঘরবন্দি হয়ে থাকায় দিনমজুর, ক্ষুদ্র কৃষক, শ্রমিকসহ গরিব মানুষের একটি বড় অংশ কর্মহীন। রোজগার বন্ধ হয়ে পেটে ভাত জোগানোই মুশকিল। তাদের এই কষ্ট লাঘবের জন্য সরকারের পক্ষ থেকে স্বল্পমূল্যে চাল বিতরণের ব্যবস্থা নেয়া হলেও ক্ষমতাসীন দলের দুর্নীতিবাজ নেতাদের ত্রাণের চাল চুরির কারনে তা বন্ধ করে দিয়েছে। মানুষ এখন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।

তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সহযোগীতায় এসব খাদ্যসামগ্রী বিতরন করা হয়।

বিএনপির এ নেতা আরো বলেন, সারাদেশে এখন চাল চুরির মহোৎসব চলছে। লোভ লালসা আওয়ামী লীগের নেতাদের লজ্জা-শরম, বিবেক-বোধ সবকিছু অন্ধ করে দিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ও আওয়ামী লীগের চাল চুরি চলছে সমানতালে। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা তাদের সাধ্যমত অসহায় মানুষকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করে যাচ্ছে। তিনি সমাজের বিত্তশালী ব্যক্তিদের এসব হতদরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির উপদেষ্টা জাহিদুল করিম কচি, নগর মহিলা শ্রমিকদলের সভাপতি শাহেনেওয়াজ চৌধুরী মিনু, বাকলিয়া থানা
শ্রমিকদলের সভাপতি আবু বক্কর সিদ্দিকী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net