1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভৈরবে করোনা জয় করে বাড়ি ফিরলেন সাংস্কৃতিক কর্মী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

ভৈরবে করোনা জয় করে বাড়ি ফিরলেন সাংস্কৃতিক কর্মী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩৪১ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাংস্কৃতিক কর্মী আর্থ কিশোর করোনা জয় করে বাড়ি ফিরেছেন। বুধবার দুপুরে ভৈরব শহরের ভৈরবপুর এলাকার বাসায় যান তিনি।

ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ১৭ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে গত ১২ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি।

স্থানীয় সূত্র জানায়, ভৈরবের বাসস্ট্যান্ড এলাকায় ওষুধের ফার্মেসি রয়েছে আর্থ কিশোরের। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত তিনি। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর থানার মাঠের বাজার এলাকায়। পরিবারসহ দীর্ঘদিন ধরে ভৈরবে বসবাস করছেন তিনি। ভৈরবে করোনায় আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি আর্থ কিশোর। একই হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মঙ্গলবার বাড়ি ফেরেন ভৈরবে প্রথম রোগী পুলিশের এসআই মো. চাঁন মিয়া।

আর্থ কিশোর বলেন, করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে খুব ভয় পেয়েছিলাম। আমার পরিবারের সদস্যরাও আতঙ্কিত ছিল। ফার্মেসি দিয়ে ওষুধের ব্যবসা করি আমি। দোকানে ক্রেতার সংস্পর্শে করোনায় আক্রান্ত হয়েছিলাম। মনোবল শক্ত রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সহযোগিতায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হই। অনেক শক্তি ও মনোবল নিয়ে হাসপাতালে ছিলাম। চোখের সামনে কয়েকজন করোনা রোগী হাসপাতালে মারা গেল। তবে আমি নিয়ম মেনে ওষুধ সেবন করেছি। আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন আমাকে সুস্থ করে দেন। আমার মা-বাবা, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের দোয়ায় সুস্থ হয়ে ফিরে এলাম আমি।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা বলেন, আর্থ কিশোর ভৈরবে করোনায় আক্রান্ত দ্বিতীয় রোগী। তার সুস্থ হওয়ার খবরে আমরা খুশি হলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net