1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনোহরদী উপজেলায় প্রথম করোনা রুগী সনাক্ত, পুরো এলাকা লকডাউন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মনোহরদী উপজেলায় প্রথম করোনা রুগী সনাক্ত, পুরো এলাকা লকডাউন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৩৯৪ বার

মোঃ দলিল উদ্দিন নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের চর নারান্দী গ্রামের কফিল উদ্দিন (৭০) নামের একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদুল হাসান। ডাক্তার রাশেদুল হাসান জানান ১১ ই এপ্রিল কফিল উদ্দিন (৭০) শরীরে জ্বর নিয়ে হাসপাতালে আসলে তার নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাস আছে কিনা তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। আজ সোমবার তার রিপোর্ট আসে তিনি করোনাভাইরাস এ পজেটিভ। রিপোর্ট পাওয়ার সাথে সাথেই তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এবং পুরো গ্রামটিকেই উপজেলা প্রশাসন লকডাউন করে দিয়েছেন। আক্রান্ত কফিল উদ্দিন এর চিকিৎসা বাড়িতেই দেয়া হবে। তার পরিবারের অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে। তিনি আরো বলেন এ পর্যন্ত 22 জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এরমধ্যে ১২জনের রিপোর্ট আসে নেগেটিভ ও একজনের করোনা ভাইরাসের পজেটিভ পাওয়া যায়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইকবাল হাসান নরসিংদীর সংবাদকে বলেন কফিল উদ্দিন (৭০) করোনা ভাইরাস এ আক্রান্ত হওয়ার সাথে সাথেই তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং পুরো গ্রামটিকেই লক ডাউন করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন আপনারা আতঙ্কিত না হয়ে যার যার ঘরে অবস্থান করুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সচেতন হোন, সরকারের নির্দেশ গুলো মেনে চলুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net