1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহেশখালীতে জুয়ার আসরে বাঁধা দেয়ায় সাংবাদিকের পরিবারের উপর হামলা; আহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

মহেশখালীতে জুয়ার আসরে বাঁধা দেয়ায় সাংবাদিকের পরিবারের উপর হামলা; আহত ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩৫০ বার

মহেশখালী প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালীতে জুয়ার আসরে বাঁধা দেয়ার জের ধরে এক সাংবাদিকের পরিবারের উপর সন্ত্রাসীরা হামলা করেছে। এসময় ঐ সাংবাদিক সহ তার পরিবারের ৩ জন আহত হয়। আহতরা হলেন- এমবি টিভির মহেশখালী প্রতিনিধি তারেক আজিজ, তার পিতা মোঃ কামাল ও চাচা মোঃ বাবুল।

ঘটনাটি ঘটেছে, ২২ এপ্রিল বিকেল ৩টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মোহাম্মদপুর (তেলি পাড়াদ গ্রামে।

জানা যায়, করোনা ভাইরাসের সংক্রামক রোধে প্রশাসন মহেশখালী উপজেলায় গণজমায়ত নিষিদ্ধ করেছে। প্রশাসনের নির্দেশ অমান্য করে প্রতিদিন মোহাম্মদ পুর গ্রামের মৃত আবদুল খালেকের পুত্র রবিউল ইসলামের নেতৃত্বে রাহামত উল্লাহ, মোঃ কাইছার, তারেক সহ প্রায় ২৫/৩০ জন জুয়ার আসর বসায়। এতে তাদের সাথে বহিরাগত লোকজনের আনাগোনাও ছিল প্রতিনিয়ত। সামাজিক দুরত্ব না মেনে গণজমায়েত করে বসা জুয়ার আসরে বাঁধা দিলে এ সন্ত্রাসীরা সাংবাদিক তারেক আজিজ ও তার পরিবারের উপর হামলা করে গুরুত্বর আহত করে। এসময় মোবাইল ফোন মোটর সাইকেল ভাংচুর করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এদিকে আহতদের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িতদের আসামী করে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এই ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনাটি খুবই নিন্দনীয়। এই দুর্যোগে ঝুঁকি নিয়ে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও দায়িত্ব পালন করছেন। সাংবাদিক ও তার পরিবারের উপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net