1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে ঘুড়ি উড়ানো কে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষ আহত-১২ বাড়ি ঘর ভাংচুর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে ঘুড়ি উড়ানো কে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ আহত-১২ বাড়ি ঘর ভাংচুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩০২ বার

মোঃ সাইফুল্লাহ/ মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের সরইনগর গ্রামে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে ১০/১২ কমবেশি আহত হয়েছে,এবং সংর্ঘষের ঘটনাকে কেন্দ্র করে ১০ টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল প্রেরণ করা হয়েছে। এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান হয়েছে‌।

গতকাল মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ছয়টার ইফতারি প্রস্তুতির সময় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, সরইনগর গ্রামের আওয়ামী লীগ নেতা কুতুবুল আলম শাহিন এবং ফরিদুল মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শায়রুল, কায়েম, রুহুল শেখ, নবাব আলী, সোরাভ শেখ, মনিরুল মৃধা, এবং কুতুবুল আলম শাহিনের বাড়ি সহ দু’গ্রুপের অন্তত ১০ টি বাড়ি ভাঙচুর করা হয়। এবং মোমেনা বেগম, লিটন, বদিয়ার, আশিক, তোকা, ওমর, সহ দু’গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছে।

ফরিদুল মোল্লা জানান মাঠে ঘুড়ি ওড়ানো কে কেন্দ্র করে আবুলের ছেলে শ্রীকোল সরকারি প্রাথমিক স্কুলের পাশে চন্ডী বাড়ির সামনের জাফরের উপর হামলা চালায়। পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে।

কুতুবুল আলম শাহীন জানান, ফরিদুল মোল্লার নেতৃত্বে খাইরুল, সুহাগ, আক্কাস, ফরিদুল বাজারের ঘটনাকে কেন্দ্র করে ইফতারের আগ মুহূর্তে আমাদের লোক গুলোর উপর অতর্কিত হামলা চালায় এতে কমবেশী ৯/১০ জন আহত হয়েছে এবং আমাদের কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সন্ধ্যার আগে সরইনগর গ্রামের ঘটনা সম্পর্কে আমাকে অবহিত করা হলে দ্রুত সেখানে পুলিশ প্রেরণ করা হয়। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।সংঘর্ষে ৬/৭ জন কমবেশি আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net