1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী পৌছাচ্ছেন সাংবাদিক আইয়ুব হোসেন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

মাগুরার শ্রীপুরে বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী পৌছাচ্ছেন সাংবাদিক আইয়ুব হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৩৬৪ বার

মোঃ সাইফুল্লাহ : করোনা ভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে নিজ উদ্যোগে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক আইয়ুব হোসেন খান। গতকাল বুধবার সকালে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় শুরু হয় এ কার্যক্রম। সাংবাদিক আইয়ুব হোসেন খান বাড়ি বাড়ি গিয়ে শতাধিক গরীব ও অসহায় পরিবারের সদস্যদের হাতে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি তেল, সাবান,ওষুধ, মাক্স ও লিফলেট বিতরণ করেন।একই সাথে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার জন্য জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ও নাকোল ইউনিয়ন নিয়ে গঠিত যতন ফাউন্ডেশনে নগদ ১০ হাজার টাকা দান করেন।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় সাংবাদিক জিয়াউর রহমান,যুবলীগের সদস্য আকিদুল ইসলাম খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, করোনা ভাইরাসের হাত থেকে বাঁচাতে শ্রীপরে উপজেলার লোকজনকে বাড়িতে থাকতে বলা হয়। এতে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো সমস্যায় পড়েন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net