ঢাকা   ১২:১৩:৫৫ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

যুক্তরাজ্যের আকাশে হঠাৎ অদ্ভুত আগুনের গোলা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৪৮০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনা পরিস্থিতির মধ্যে যুক্তরাজ্যের আকাশে দেখা গেল অদ্ভুত রকম আগুনের ফুলকি। হঠাৎ আকাশে এমন জিনিস দেখে তাজ্জব প্রত্যক্ষদর্শীরা।

তবে কোত্থেকে এলো সেই আগুনের গোলা, তার কোনো কূলকিনারা করতে পারেননি বিজ্ঞানীরা।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, কেমব্রিজশায়ারের কয়েকজন মানুষ সবার প্রথমে আকাশে আগুনের ফুলকি দেখতে পান। আগুনের গোলার পেছনের দিকে আবার ধোঁয়ার লেজ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১৫-২০ মিনিট আকাশে দেখা গেছে সেই আগুনের ফুলকি। তার পর হঠাৎ সেটি উধাও হয়ে যায়।

গেরি আন্ডারউড বলেন, আমি তারা খসা দেখেছি। কিন্তু এটা সে রকম কিছু ছিল না। স্পষ্ট দেখলাম, বিশালাকার আগুনের ফুলকি। সেটির পেছনের দিকে লেজের মতো ধোঁয়া বেরোচ্ছে। মনে হচ্ছিল যেন একটা লালচে আভা আকাশে ঘুরছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। কিছুক্ষণ আকাশে ভেসে থাকার পর সেই আগুনের গোলা অদৃশ্য হয়ে যায়।

তবে আগুনের গোলার উত্স খোঁজার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। কেউ বলছেন, সেটি জেট প্লেন। কেউ আবার বলছেন, কৃত্রিম উপায়ে সৃষ্টি করা আগুনের গোলা। কিন্তু সন্দেহজনক বস্তুটির রহস্যভেদ হয়নি এখনও।

ব্রিটেনের ন্যাশনাল স্পেস একাডেমি জানিয়েছে, এই লেজবিশিষ্ট বস্তুটি খুব উঁচু দিয়ে উড়ে যাওয়া জেট প্লেনের নিচের দিকের অংশ।

তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, নিচের দিকে যে কমলা রঙের শিখা দেখা যাচ্ছে, সেটি সূর্যরশ্মির প্রতিফলন হতে পারে। সূর্যাস্ত সময় ছিল বলে ওরকম লাল রঙের বলে মনে হয়েছে সেটিকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি