1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে ঘরে থাকা নিম্ন আয়ের দুঃস্থ ভ্যান চালক ও চা বিক্রেতাদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি শিখর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

শ্রীপুরে ঘরে থাকা নিম্ন আয়ের দুঃস্থ ভ্যান চালক ও চা বিক্রেতাদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি শিখর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৩৩৯ বার

মো: সাইফুল্লাহ,মাগুরা | করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ঘরে থাকা নিম্ন আয়ের দুঃস্থ ভ্যান চালক ও চা বিক্রেতাদের মাঝে গতকাল ২এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের আয়োজনে খামারপাড়াস্থ ইউনিয়ন পরিষদ চত্বরে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে ।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখর উপস্থিত থেকে এ ত্রান সমাগ্রী বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, জেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন, শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন মোল্যা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্যা। অত্র ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন গ্রামের ৯টি ওয়ার্ডের ১’শ ৬৬টি নিম্ন আয়ের দুঃস্থ ভ্যান চালক ও চা বিক্রেতাদের মাঝে চাল, ডাল, লবণ, আলু, সোয়াবিন তেল ও সাবানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর করোনা ভাইরাস প্রতিরোধে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা আপাততঃ ৭টি দিন হোম কোয়ারেন্টিনে অবস্থান করুন। ঘরের বাইরে বের হওয়ার দরকার নেই। পর্যাপ্ত খাবার মজুত আছে। প্রয়োজনবোধে গ্রামের কর্মহীন অসহায়, দুঃস্থ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেওয়া হবে। খাবার ফুরায়ে গেলে আবার খাবার দেওয়া হবে। সরকার আপনাদের পাশে আছে। সরকারের পাশাপাশি প্রয়োজনে মাগুরার এমপি, আওয়ামীলীগ, প্রশাসন, ইউপি চেয়ারম্যান আপনারদের পাশে থেকে কাজ করে যাবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net