1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক তুহিনকে মারধর করেছে এসআই মাহবুবুর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

সাংবাদিক তুহিনকে মারধর করেছে এসআই মাহবুবুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৪৮৬ বার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারীতে বাংলাদেশ প্রতিদিনের আদালত প্রতিনিধি আইনজীবী তুহিন হাওলাদারকে বেধড়ক মারধর করেছে পুলিশ। এতে তিনি মারাত্মক আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেক (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে টিকাটুলির কেএম দাস লেন রোডে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক তুহিন হাওলাদার জানান, দুপুরে কেএম দাস লেন রোডে ওয়ারী থানার এসআই মাহবুবুর রহমানসহ একজন পুলিশ ও একজন আনসার সদস্য আমার বাইক থামাতে বলে। বাইক থামালে ঘর থেকে কেন বের হয়েছি এটা বলেই মারধর শুরু করে। তারা আমাকে কোনো কথা বলতে দেইনি।

পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার (এসি) মো. হান্নানুল ইসলাম জানান, বিষয়টি আমরা অবহিত হয়েছি। আহত সাংবাদিক তুহিন অভিযোগ দিলে এসআই মাহবুবের বিরুদ্ধে মামলা নেওয়া হবে।

ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। কি কারণে ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি+মিডিয়া) হাজী মো. মাসুদুর রহমান জানান, ডিএমপি কমিশনারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযুক্ত ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, সাংবাদিক তুহিন হাওলাদের মটর সাইকেল থামিয়ে চাবি খুলে নিতে গেলে আমাকে বাঁধা দেন। এরপরের ঘটনা আমার থানার ওসি স্যারের কাছ থেকে জেনে নিতে হবে বলে জানান এসঅাই তুহিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net