1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে কিশোর গ্যাং এর হাতে নিহত ২ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

সীতাকুণ্ডে কিশোর গ্যাং এর হাতে নিহত ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৩৫১ বার

অশোক দাশ, সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হাতে দুই যুবক খুন হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌরসভাধীন ৫ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো পৌরসভার আমিরাবাদ গ্রামের আব্বাস আলীর ছেলে মো. জাহিদ (২৪) ও ভূঁইয়াপাড়া এলাকার নায়েব আলীর ছেলে মো. শাহীন (২২)। পুলিশ ও এলাকার কাউন্সিলর ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সীতাকুণ্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নবম শ্রেণির ছাত্র ইরফানের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ে অপর এক কিশোর। এ নিয়ে তাদের মধ্যে মারামারি হয়।

২৩ এপ্রিল বৃহস্পতিবার এ নিয়ে ভূঁইয়াপাড়া মুছার ঘাটা এলাকায় উভয় পক্ষের মধ্যে একটি সালিসি বৈঠক হবার কথা। সেখানে ইরফানের পক্ষে বৈঠকে যোগ দিতে যাওয়া জাহিদ ও শাহীনকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো ছোরা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে একজন রাতেও একজন শুক্রবার সকালে মারা যায়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শফিউল ইসলাম মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবম শ্রেণির এক ছাত্রের মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ার ঘটনা নিয়ে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। এ ঘটনা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে একটি বৈঠক হবার কথা ছিল। সে বৈঠকে যাবার পথে জাহিদ ও শাহীনকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

শুক্রবার সকালে এ খবর ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে ছুটে যান সীতাকুণ্ড থানার ওসি মো. ফিরোজ হোসেন মোল্লা, পরিদর্শক (তদন্ত) শামীম শেখ, পরিদর্শক (ইন্টেলিজেন্স) সুমন বণিকসহ পুলিশ সদস্যরা। মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, কিশোর গ্যাংয়ের বখাটে একটি ছেলে নবম শ্রেণির এক ছাত্রের মুখে সিগারেটের ধোঁয়া ছেড়ে দেওয়ার ঘটনাকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা বৈঠকে এটি মীমাংসার সিদ্ধান্ত নেয়। এক বড় ভাই বৈঠক করার কথা। ছাত্রের পক্ষে সেখানে যাবার সময় জাহিদ ও শাহীন প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত হয় এবং গভীর রাতে তারা চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওসি ফিরোজ হোসেন মোল্লা আরো বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net