ঢাকা   ০৬:১৭:১১ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড

সীতাকুণ্ডে নিরাপত্তা কর্মীর শরীরে করোনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৩৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

অশোক দাশ, সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ওয়ার্কশপের নিরাপত্তা প্রহরী(৫০) এর শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে।
গত ২২ এপ্রিল সে ফোজদারহাট বিআইটিআইডি হাসপাতলে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসলে আজ ২৯ এপ্রিল রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে।
জানা যায়, রিপোর্ট দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত সে উক্ত প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি স্থানীয় এলাকায় ঘোরাঘুরি করেন। ধারনা করা হচ্ছে এতে করে অনেককে তিন ইতিমধ্যে সামাজিক ভাবে সংক্রমিত করেছেন।
সে উপজেলার ১০ নং দক্ষিণ সলিমপুর ইউনিয়নের আবদুস সাত্তারের বাড়ির মতিউর রহমানের পুত্র।

এদিকে ২৯ এপ্রিল তার করোনা রিপোর্ট পজিটিভ আসলে তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা সহ স্বাস্থ্য কর্মকর্তা উক্ত এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ১১টি পরিবারকে লকডাউন ঘোষণা করেন।এসব পরিবারে মোট ১শত সদস্য রয়েছে বলে নিশ্চিত করেন স্থানীয় মেম্বার খোরশেদ আলম।
আক্রান্ত রোগীর ছেলে নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।
উল্লেখ্য সীতাকুণ্ডে এ পর্যন্ত তিনজন করোন রোগী শনাক্ত হলেও তাদের ইতিমধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি