ঢাকা   ০২:৩৮:১২ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

সোনারগাঁয়ে রোজাদার দাঁড়ি ও টুপি পরা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৪১০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) : দাঁড়ি ও টুপি পরে মাদক পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১) এর একটি দল। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু ফেন্সিডিল।

রোববার (২৬ এপ্রিল) রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর নিচে চেকপোস্টে তল্লাসী চালানোর সময় তাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো.আলেপ উদ্দিন জানান, তথ্য ছিল প্রাইভেট কারে কিছু মাদক আসবে, ‘সেই অনুযায়ী কাঁচপুর সেতুর নিচে চেকপোস্টে তল্লাসী চালানো হলো তিন-চারটি গাড়ি, আমাদের কাছে যা ছিল তা দিয়ে নিজেরা ও গাড়ির ড্রাইভারদের ইফতারি করালাম। এই ব্যক্তিও ছিলেন একটি পিকআপ ভ্যানের ড্রাইভার তাকেও ইফতারি করিয়েছি।

জানা ছিল না ইনিই আমাদের সেই কুখ্যাত মাদক ব্যবসায়ী, বেশ দেখে মনেই হয়নি, উনি রাস্তায় প্রাইভেটকার চেঞ্জ করে পিকআপ নিয়ে আমাদেরকে ফাকি দেওয়ার চেস্টা করেছেন, ইফতার শেষে চেকপোস্ট অতিক্রম করলে এডভ্যান্স টিম তাকে পাকড়াও করার চেস্টা করলে গাড়ি রেখে পালিয়ে যাওয়ার চেস্টা করলে তাকে গ্রেফতার করা হয়। পরে সে পিকআপ ভ্যান থেকে ফেনসিডিল বের করে দেয়। এই মাদক সে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি