ঢাকা   ০৯:৫৯:০৯ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

অসহায়দের পাশে চসিক মেয়র প্রার্থী ও তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩৯০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম প্রতিনিধি :
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে চট্টগ্রাম নগরীর দু:স্থ ও অসহায়দের ত্রাণসামগ্রী বিতরণ করেছেন চসিক মেয়র প্রার্থী ও তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী। দরিদ্র অসহায় দিনমজুরদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সরকারের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে খোকন চৌধুরী। ২১ এপ্রিল মঙ্গলবার চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নিজের পক্ষ থেকে তিন কেজি করে চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি আলু, দুটি সাবান ও একটি করে মাস্ক বিতরণ করেন। এ সময় চসিক মেয়র প্রার্থী ও
তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন, দু:স্থ ও অসহায় মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা মেহনতি হতদরিদ্রদের পাশে আছি, থাকব।
এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, আবদুস সোবহান, আবদুর রশিদ, দিলীপ দাশ, আবদুল রব, যুগ্ম মহাসচিব রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও মহানগর আহবায়ক নুরুল কবির শাহ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পিকাশ শীল সাগর, খোরশেদ আলম, মহানগর মহিলা নেত্রী সুলতানা বেগম রুপা, হাটহাজারী নেতা যিশু দেব, মোঃ রুবেল, মো. মোরশেদ, টিটন শীল, মোঃ নয়ন, মোঃ জাহিদ, মোঃ রাসেল, বাবলু দেবসহ অনেক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি