1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় শেখ মোঃ উজ্জলের খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

আশুলিয়ায় শেখ মোঃ উজ্জলের খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩৩৬ বার

নুর আলম সিদ্দিকী ঃ করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনা মূলক প্রচার প্রচারণাসহ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল এবং বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না আসতে পাড়া মহল্লার বাড়ি বাড়ি গিয়ে সচেতন করাসহ ঘরের দরজায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ঢাকা জেলা (উত্তর) সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জল।

করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনায় কলকারখানা ও গণপরিবহন বন্ধ থাকায় শুরু থেকেই কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র শ্রমজীবী এবং অভাবগ্রস্থ মধ্যবিত্ত পরিবারের দ্বারে দ্বারে রাতের আধাঁরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন এই নেতা। এভাবে প্রথম থেকেই তিনি নিজস্ব অর্থাায়নে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

ভাদাইল পূর্বপাড়ার সনজিত নামের এক বৃদ্ধ জানান, শেখ উজ্জল প্রতিনিয়ত তাঁদের খোঁজ খবর রাখছেন এবং বাড়িতে এসে চাল, ডাউল, পেঁয়াজ, তৈলসহ সাবান দিয়ে গেছেন। একই কথা বললেন,মনোয়ারা (৫৫) এবং মো.মোর্শেদ (৬৫)।

শেখ মোহাম্মদ উজ্জল বলেন,কর্মহীন শ্রমজীবী মানুষের পাশে এই মুহূর্তে সরকারের পাশাপাশি সমাজের সামর্থবানদেরও দাঁড়াতে হবে। প্রথম থেকেই আমি আমার সামর্থ অনুযায়ী চেষ্টা করছি মাত্র।

এ সময় উপস্থিত ছিলেন, ধামসোনা ইউনিয়নের ছয় নং ওয়ার্ড মেম্বার আবু সাদেক ভূঁইয়া, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি কিছমত আলী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইব্রাহিম মিয়া, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহীন মহমুদ, ফারুক হোসেন, সমাজসেবক কাদের মুন্সি, শাহ আলম সরকার, যুবলীগ নেতা আলমগীর কবির, নূর আলম,ফারুক,শামীম,আশরাফ, বাদশা, জালাল, হযরত আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net