1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আসছে নতুন নির্দেশনা, বাড়ছে সরকারি ছুটি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

আসছে নতুন নির্দেশনা, বাড়ছে সরকারি ছুটি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৩৪১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে দেশে চলমান সাধারণ ছুটি আরো বাড়ছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।তবে এবারের ছুটিতে থাকবে নতুন নানা নির্দেশনা। আর এসবের সাপেক্ষেই বাড়ানো হবে ছুটি।

মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ছুটি বাড়ানোর বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীকাল (বুধবার) ছুটি বাড়ানোর সিদ্ধান্ত আসবে। ছুটি তো বাড়বেই। অনেক ইন্সট্রাকশনসও (নির্দেশনা) আসবে, ইন্সট্রাকশনসে অনেক ভিন্নতা থাকবে। সেখানে ডিটেইল থাকবে।’

কী কী নতুন নির্দেশনা থাকছে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘সেটা প্রজ্ঞাপন জারি হলেই জানা যাবে।’

কতদিন ছুটি বাড়বে-এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘একটু অপেক্ষা করেন, কালকেই জানা যাবে।’

ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় কমিটি আরও ৭ দিন ছুটি বাড়ানোর সুপারিশ করেছে। তবে ছুটি কতদিন বাড়বে সেই বিষয়ে এখন নিশ্চিত নন মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দেবেন।

করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশে টানা ৩১ দিনের ছুটি চলছে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি নেই। সারা দেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net