1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একের পর এক সংবাদপত্রের প্রকাশণা বন্ধে উদ্বেগ, অবিলম্বে বেতন-ভাতা পরিশোধের আহবান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

একের পর এক সংবাদপত্রের প্রকাশণা বন্ধে উদ্বেগ, অবিলম্বে বেতন-ভাতা পরিশোধের আহবান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৩৩১ বার

নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাসজনিত দুর্যোগের মধ্যে সংবাদকর্মীদের বেতন ভাতা পরিশোধে টালবাহান এবং পাওনা পরিশোধ না করেই একের পর এক সংবাদত্রের মূদ্রণ সংস্করণ বন্ধে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের নেতৃবৃন্দ। অবিলম্বে সাংবাদিকদের আর্থিক ও পেশাগত সুরাক্ষা নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।

বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এক বিবৃতিতে গভীর উৎকন্ঠা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনা ভাইরাসের বৈশ্বিক সংকটে বাংলাদেশেই কেবল সাংবাদিক ও গণমাধ্যম কর্মিরা চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন। এ নিরাপত্তাহীনতা শুধু স্বাস্থ্যগত বা জীবনের নয়, বরং আর্থিক নিরাপত্তাহীনতা সংবাদকর্মীদের ব্যাপকভাবে গ্রাস করে চলেছে। এরই মধ্যে জাতীয় পর্যায়ের অন্তত ৮টি দৈনিকের মূদ্রণ সংস্করণ মালিকপক্ষ একতরফাভাবে বন্ধ করে দিয়েছেন। রাজধানীর বাইরে বিভাগীয় ও জেলা শহরেও শত শত সংবাদপত্রের প্রকাশনা স্থগিত করা হয়েছে। বন্ধের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংবাদকর্মীদের সম্পৃক্ত করা হয়নি। তাদের সঙ্গে কোনরূপ আলোচনা করা হয়নি। বেশীরভাগ ক্ষেত্রে কর্মীদের চলতি ও বকেয়া পাওনার সুরাহা না করেই কয়েক লাইনের নোটিশে দরজা বন্ধে করে দেওয়া হয়েছে, যা চরম অমানবিক ও বেআইনী।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, একাধিক দৈনিক তাদের প্রকাশণা বন্ধের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করেনি। পুনঃপ্রকাশের বিষয়ে কোন নির্দেশনাও নেই বন্ধের নোটিশে, যা দূরভিন্ধিমূলক বলে আমরা মনে করি। যেখানে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব সংবাদপত্রের প্রকাশনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে সংবাদর্কীদের পাওনা পরিশোধ না করে মূদ্রণ সংস্করণ ও অফিস কার্যক্রম বন্ধ করে দেওয়া অগ্রহণযোগ্য। দুর্যোগের মধ্যে মাত্র একমাস অতিক্রান্ত না হতেই সংবাদপত্র প্রতিষ্ঠান পরিচালনায় অক্ষমতা কোন শুভলক্ষণ নয়। আর যৌক্তিক কারণে সাময়িক বন্ধ করতে হলে তা আইনানুযায়ীই করতে হবে। সংবাদপত্রের ডিক্লারেশন সংক্রান্ত আইনে এ বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। কোন সংবাদপত্রের মূদ্রণ কতদিন বন্ধ রাখা যাবে এবং তার প্রক্রিয়া কি হবে তা মূদ্রণ ও প্রকাশণা আইনে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। তারা বলেন, সুসময়ে সুবিধাভোগী মালিকদের কাছ থেকে সাংবাদকর্মীরা বাড়তি কোন সুবিধা পায়নি, তা হলে সাময়িক দুঃসময়ে সংবাদকর্মীরা বঞ্চিত ও ভূক্তভোগী হবে কোন যুক্তিতে।

সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিকদের চলতি মাসের বেতনসহ সমূদয় বকেয়া পাওনা পরিশোধ করে প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা ও মানবিকতার পরিচয় দেওয়ার জন্য গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net