1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৯৪ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন  ওলামা বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল ও সেটআপ প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

 

২ মার্চ (সোমবার) বিকেলে জামায়াতে ইসলামী খুটাখালী ইমারত শাখার অফিসে অনুষ্ঠিত মাহফিলে দ্বীনি আবহ এবং ইসলামী চেতনায় উজ্জীবিত ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফলপ্রসূ।

 

এতে জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা সেক্রেটারী মাওলানা সৈয়দ করিম, খুটাখালী তমিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা ওমর হামজা, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল ফজল, ইউনিয়ন ইমারত আমীর মাওলানা আব্দুর রহমান ও  সেক্রেটারী মাওলানা সাহাব উদ্দিন আরমান আলোচনা করেন।

 

এসময় সৈয়দ ওমর,  মাওলানা মাহাবুবর রহমান, নুরুল আবচার হেলালী, নজরুল ইসলাম জিহাদী, মাওলানা সিরাজুল ইসলাম, কামাল উদ্দিন, মাওলানা কাশেম, মাওলানা কতুব উদ্দিনসহ ওলামা বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আলোচনায় বক্তারা দ্বীন কায়েমের লক্ষ্যে ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

 

তারা বলেন, বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় কুরআন-সুন্নাহর আদর্শ বাস্তবায়নের জন্য ঐক্যই হতে পারে সবচেয়ে বড় শক্তি। সমাজ সংস্কার, নৈতিকতা প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে আলেম সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। শেষে মহান আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net