1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা মোকাবেলায় কুমিল্লায় যুব রেড ক্রিসেন্টের নানা কার্যক্রম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

করোনা মোকাবেলায় কুমিল্লায় যুব রেড ক্রিসেন্টের নানা কার্যক্রম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৩১৫ বার

আবু সুফিয়ান, কুমিল্লা : বিশ্ব ব্যাপি চলছে মহামারি করোনা ভাইরাস আতঙ্ক। এ ভাইরাস থেকে রক্ষা পায়নি আমাদের বাংলাদেশও। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া নিয়মগুলো মেনে সবাই যখন ঘরে অবস্থান করছে, তখন বাংলাদেশ রেড ক্রিসেন্টের একদল যুবক জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে দেশের জন্য মানুষের জন্য।
Covid-19 এর ব্যাপক সংক্রমন রোধে Bangladesh Red Crescent Society(BDRCS) কর্তৃক গৃহীত পদক্ষেপ Disinfection ও জনসচেতনতার অংশ হিসেবে রেড ক্রিসেন্ট কুমিল্লা ইউনিট তার চলমান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিদিন কাঁধে লিটারে লিটারে জীবাণুনাশক নিয়ে ছুঁটে চলছে এ হসপিটাল থেকে ঐ হসপিটাল। মাইক হাতে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে চিৎকার করে বলছে ঘরে থাকুন ঘরে থাকুন, আপনার সেবায় আমরা বাহিরে আছি। সচেতনতায় বিতরণ করে যাচ্ছে লিফলেট, সাবান, হ্যান্ড স্যানিটাইজার।

রেড ক্রিসেন্ট কুমিল্লা ইউনিট এ পর্যন্ত প্রায় দুই হাজার সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন শহরের বিভিন্ন জনবহুল স্থানগুলোতে।

রেড ক্রিসেন্ট কুমিল্লা ইউনিট এ পর্যন্ত যেসকল হসপিটালে জীবাণুনাশক স্প্রে করছে
কুমিল্লা সদর হসপিটাল, কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল, কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিক,
কুমিল্লা ডায়াবেটিক হসপিটাল, ঝাউতলা নিরাময় হসপিটাল, এ হসপিটাল গুলোতে পর্যায়ক্রমে প্রতিদিন জীবাণুনাশক ছিঁটিয়ে যাচ্ছে যুব রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবকরা।
এছাড়া শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, গ্রামীণফোন সেন্টার, এয়ারটেল রবি সেন্টার সহ কুমিল্লা বিভিন্ন স্থানে এ জীবাণুনাশক কার্যক্রম চালিয়ে যাচ্ছে রেড ক্রিসেন্ট কুমিল্লা ইউনিট।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট কুমিল্লা ইউনিট আপনাদের সেবায় কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net