1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় কর্মহীন ২০০ পরিবারকে ব্যক্তিগত খাদ্য সহায়তা দিলেন ভাইস চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী

করোনায় কর্মহীন ২০০ পরিবারকে ব্যক্তিগত খাদ্য সহায়তা দিলেন ভাইস চেয়ারম্যান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৪০২ বার

নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া ২০০অসহায় পরিবারকে ব্যক্তিগতভাবে খাদ্যসামগ্রী দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার তাফালবাড়ীতে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ভাইস চেয়ারম্যান পারভেজ বলেন, প্রথম পর্যায়ে সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালাবাড়ী, দক্ষিণ তাফালবাড়ী, রায়েন্দা, উত্তর সাউথখালী ও দক্ষিণ সাউথখালী গ্রামের প্রতিবন্ধী, ভ্যানচালক, দিনমজুর, ক্ষুদ্রব্যবসায়ীসহ যারা বেশি সমস্যায় রয়েছেন তাদের বাছাই করে নিজ তহবলি থেকে সামান্য সহায়তা প্রদান করা হয়। দুইশ পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল এবং এক কেজি লবণ দেওয়া হয়েছে।
তিনি জানান, পরবর্তীতে অন্য গ্রামগুলোতেও এধরণের সমস্যাগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে চিহ্নিত করে তাদের বাড়ি বাড়ি সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net