1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় নিম্ন মধ্যবিত্তদের পাশে 'নূরপুর সমাজ কল্যাণ সংসদ' - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

করোনায় নিম্ন মধ্যবিত্তদের পাশে ‘নূরপুর সমাজ কল্যাণ সংসদ’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৩৪০ বার

নিজস্ব প্রতিবেদক : “আমরা কার কাছে সাহায্যের হাত বাড়াবো! কে দিবে আমাদের খাবার! পারি না রাস্তায় দাঁড়াতে, পারি না হাত পাততে।”- এমন আক্ষেপ যে শুধু মুন্সীগঞ্জ মিরকাদিমের বেশ কিছু নিম্ন মধ্যবিত্তদের! তা কিন্তু নয়। এমন অনেক নিম্ন মধ্যবিত্তদের ভেতরের হাহাকার এখন প্রতিটি পাড়ায় নীরবে নিভৃতে লুকিয়ে অাছে। কিন্তু লোকলজ্জায় হাত পাততে না পারা এসব মানুষগুলোর সংখ্যা ক্রমেই বাড়ছে। যাদের ঘরে খাবারের মতো নিত্যপণ্য নেই, নেই মজুদও। যা দিয়ে পরিবারটি আগামিকাল এক বেলা খেতে পারবে কিংবা খাবার মজুদ রয়েছে। এমন অনিশ্চয়তায় দিন কাটছে অনেক পরিবার।

এসব মানুষদের পাশে দাঁড়িয়েছে মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার “নূরপুর সমাজ কল্যাণ সংসদ” নামের সংগঠনটি। অসহায় দিনমজুরদের পাশাপাশি নিম্ন মধ্যবিত্তদের ঘরে ঘরে নিত্যপণ্য নিয়ে পৌঁছে দিচ্ছে সংগঠনটি।

সোমবার (৬ এপ্রিল) শুরু হওয়া এ কার্যক্রম চলবে অাগামি ১২ এপ্রিল রবিবার পর্যন্ত। প্রতিদিনই অসহায় গরীবদের পাশাপাশি একরকম নীরবেই ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন চাল, ডাল, লবণ, তেল, সাবানসহ নিত্যপণ্য সামগ্রী। প্রথমদিন ৩০টি পরিবারকে তারা খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছেন। এই ধারাবাহিকতায় আজও তারা ঘরে ঘরে পণ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে সংগঠনের সভাপতি জাফরুল আলম বলেন, “এলাকার যে কোন ভালো কাজে সংগঠন পাশে থাকবে। আমরা নিজেদের মধ্যে ফান্ড তৈরি করেই সেবা কার্যক্রমসহ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সাধ্যমত চেষ্টা করি।”

নূরপুরকে ভালোবাসি। আর এ আন্তরিকতা থেকেই সংগঠনের জন্য কাজ করে যাচ্ছি বলে জানান সংগঠনের সহ সভাপতি শাহাবুদ্দিন শাহাদ। সংগঠনের অারেক সহ-সভাপতি হাজী মহিউদ্দিন জমিদার লিটন উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

নিম্ন মধ্যবিত্তদের মাঝে প্রতিদিনই পণ্যসামগ্রী বিতরণ চলবে বলে জানান যুগ্ম সাধারণ সম্পাদক আকিব হাসান সিফাত। এ সময় সার্বিক সহযোগিতা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মৌহসিন হক, প্রচার সম্পাদক সীমান্ত, দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক দিগন্ত হোসাইনসহ অন্য সদস্যরা।

উল্লেখ্য, ২০১৭ সাথে চালু হওয়া সংগঠনটি বিভিন্ন সময়ে সাধ্যমত গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net