1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে প্রথম কারোনাভাইরাস আক্রান্ত গার্মেন্টস শ্রমিককে আইসোলেশনে তার সংস্পর্শে থাকা ৯ জনকে আলাদা কোয়ারেন্টিনে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ, এক অভিযুক্তকে গণপিটুনি কুমিল্লার হৃদয়ে আজও জীবন্ত কবি নজরুল ঝড়-বৃষ্টির মধ্যেও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬

খাগড়াছড়িতে প্রথম কারোনাভাইরাস আক্রান্ত গার্মেন্টস শ্রমিককে আইসোলেশনে তার সংস্পর্শে থাকা ৯ জনকে আলাদা কোয়ারেন্টিনে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩২৪ বার

আলমগীর হোসেন,,খাগড়াছড়ি॥
খাগড়াছড়িতে প্রথম কারোনাভাইরাস আক্রান্ত নারায়ণগঞ্জ ফেরত গার্মেন্টস শ্রমিক এরশাদ চাকমাকে দীঘিনালা সদরে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। একই সাথে তার সংস্পর্শে থাকা স্ত্রীসহ ৯ জনকে আলাদাভাবে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরশাদ চাকমার নমুনা সংগ্রহকারী চিকিৎসকদেরও নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, ঢাকার নারায়নগঞ্জ আদমজি (ইপজিডে) কর্মরত শ্রমিক এরশাদ চাকমা গত ১৮ এপ্রিল স্ত্রীসহ ফিরে আসলে তাকে খাগড়াছড়ির দীঘিনালা কামুক্কাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক রোয়ারেন্টিনে রাখা হয় । সে সময় তিনি তার পরিচয় গোপন করে বলেছিলেন তারা কুমিল্লা শ্রমিকের কাজ করতেন। গত ২২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ পাঠানো হয়। বুধবার বিকালে তার রিপোর্ট পজেটিভ আসে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস জানান, আপাতত খাগড়াছড়ি জেলাকে লকডাউন করার কোন পরিকল্পনা নেই। কামুক্কাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকাকে লকডাউন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net