1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের উজিরপুর আ’লীগ এর উদ্যোগে ৯৫০ টি হতদরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর

চৌদ্দগ্রামের উজিরপুর আ’লীগ এর উদ্যোগে ৯৫০ টি হতদরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৩২৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির নির্দেশনায় কুমিল্লার চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে সামাজিক দূরত্ব মেনে ৯৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ১০০ টি করে হতদরিদ্র পরিবার হিসেবে ইউনিয়নে সর্বমোট ৯০০ টি পরিবার ও ভ্রাম্যমান হতদরিদ্র আরো ৫০ টি পরিবারকে এ সাহায্য প্রদান করা হয়। এতে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি তেল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ১ টি সাবান দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও মিঞা বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন খোরশেদ, উজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মিঞা মো. নাসির উদ্দিন আহমেদ, উজিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিঞা মো. নিজাম উদ্দিন, ভাটবাড়ি আইডিয়েল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, উজিরপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net