1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জিটিভি ও আলোকিত বাংলাদেশ'র সাংবাদিকদের চাকরিচ্যুতের নোটিশ প্রত্যাহারের দাবি ডিইউজের - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম  ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জিটিভি ও আলোকিত বাংলাদেশ’র সাংবাদিকদের চাকরিচ্যুতের নোটিশ প্রত্যাহারের দাবি ডিইউজের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩৩৫ বার

জাফরুল আলম : করোনা ভাইরাসের মতো মহা দুর্যোগের মধ্যেই গাজী টিভি ও আলোকিত বাংলাদেশের সাংবাদিকসহ গণমাধ্যমকর্মীদের চাকরিচ্যুতের নোটিশ প্রদানের ঘটনায় তীব্র উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে, একাংশ) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

নেতৃবৃন্দ অবিলম্বে চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছেন, করোনা দুর্যোগের এই সঙ্কটকালে জনসাধারণের কাছে সঠিক তথ্য সেবা পৌঁছানোর সম্মুখসারির যোদ্ধাদের চাকরি নিয়ে তালবাহানা কোনও অবস্থাতেই মেনে নেয়া হবে না।

শনিবার (২৫ এপ্রিল) বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রোজা শুরুর আগের দিন (২৪ এপ্রিল) পূর্ব নোটিশ ছাড়াই গাজী টেলিভিশনের ২ জন নিউজরুম এডিটরসহ কয়েকজন গণমাধ্যম কর্মীকে চাকরিচ্যূত করা হয়। একই দিনে (২৪ এপ্রিল) আলোকিত বাংলাদেশ ইউনিট চিফ মতলু মল্লিকসহ ছয় জনের কাছে ই-মেইলে বার্তা পাঠিয়ে চাকরিচূত্যির নোটিশ প্রদান করা হয়।

আরও ১৫ জনকে এ ধরণের নোটিশ প্রদান করা হচ্ছে বলে আলোকিত বাংলাদেশ’র ইউনিট নেতারা ডিইউজেকে জানিয়েছেন। যে কারণে ডিইউজেসহ গোটা সাংবাদিক সমাজে প্রতিবাদ, তীব্র উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ অারও বলেন, দুর্যোগকালে কাউকে ছাঁটাই না করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা থাকার পরেও তা লঙ্ঘন করে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের একের পর এক চাকরিচ্যূতির ঘটনা সাংবাদিক সমাজে উদ্বেগের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তাই অবিলম্বে চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার করে সাংবাদিক ও গণমাধ্যম কর্মিদের পুর্ণবহালের দাবি জানান ডিইউজে নেতারা।

এদিকে করোনাকালে সাংবাদকর্মীদের চাকরিচ্যুতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ জানাচ্ছেন গণমাধ্যমকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net