1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগীতে সেই কৃষকের ধান মাড়াই করে দিলেন কলেজ ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

টংগীতে সেই কৃষকের ধান মাড়াই করে দিলেন কলেজ ছাত্রলীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৩৮৪ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টংগীতে সেই কৃষকের ধান কেটে মাড়াই করে বস্তায় করে ঘরে তুলে দিলেন টংগী কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জু। এই নিয়ে এলাকায় আলোচনার ঝড় উঠে গেছে। জানাযায়, গতকাল বুধবার ভোর থেকে টংগী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর উদ্যোগে টংগীর ৫০নং ওয়ার্ডের চানকিরটেক বিলে কৃষকের ৩ বিঘা জমির পাকাধান কেটে দেয়। পরদিন আজ সকাল থেকে কলেজ শাখার নেতাকর্মীদের নিয়ে কৃষক আনোয়ারের কাটাধান বাড়িতে এনে মাড়াইয়ের পর বস্তায় ভরে তার ঘরে পৌঁছে দেয়। এই নিয়ে স্থানীয়রা যোগাযোগ মাধ্যমসহ পুরো টংগীতে কাজী মঞ্জুর এমন কার্যক্রমকে সাধুবাদ জানানোর খবর পাওয়া যাচ্ছে। কৃষক আনোয়ার হোসেন জানান, আমি প্রথমে ভেবেছিলাম ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধানকেটে চলে যাবে। আমার লোকজন নাই কিভাবে এই ধান মাড়াই করবো। সকালে ঘুম থেকে উঠে দেখি কাজী মঞ্জুর ২০/২৫ জন ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে আমার ধান মাড়াই করছে। এই খবর শুনে স্থানীয়রাও বিষয়টি দেখতে ছুটে আসে। আমি ছাত্রলীগের এমন মহত কাজের জন্য তাদের কাছে কৃতজ্ঞ। টংগী ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর বলেন, আমরা গতকাল ধানকাটার পর এলাকায় লোক মারফত জানতে পারি কৃষকের ধান মাড়াই করার কোন লোকজন নাই। কাটা ধান গুলো বাড়িতেই নষ্ট হতে পারে। পরে আমি রাতেই আমার নেতাকর্মীদের আজ ভোরে কৃষকের বাড়িতে আসতে বলি এবং ভোর থেকেই সমস্ত কাটা ধান মাড়াই করে বস্তায় ভরে কৃষকের ঘরে পৌঁছে দেই। আজকে আমরা একই বিলে অসহায় বর্গাচাষি ফিরোজের আরো দুই বিঘা জমির ধান খাটা শুরু করেছি। তার ধান ও কাটার পর মাড়াই করে ঘরে তুলে দিব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net