1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিকারী ব্যবসায়ীদের এখোনি শাস্তির আওতায় আনতে হবে, বললেন ডাঃ শাহাদাত হোসেন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিকারী ব্যবসায়ীদের এখোনি শাস্তির আওতায় আনতে হবে, বললেন ডাঃ শাহাদাত হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৩৬৮ বার

সোহেল মাহমুদ, (চট্টগ্রাম) : করোনা ভাইরাস সংক্রমনের এই ক্রান্তিকালে মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মূল্য সিমাহীনভাবে বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন এসব বলেন।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে ডাঃ শাহাদাত হোসেন বলেন, বর্তমানে বাজারে মানুষের নিত্যপ্রয়োজনীয় চাউল ডাল, তেল, পিয়াজসহ খাদ্যসামগ্রীর দাম সিমাহীনভাবে বেড়ে গেছে। লকডাউনের কারণে চট্টগ্রামে কয়েক লাখ হতদরিদ্র এবং বেকার মানুষ অতিকষ্টে জীবনযাপন করছে।

করোনার বিস্তার রোধে সবাই ঘরবন্দি হয়ে থাকায় দিনমজুর, ক্ষুদ্র কৃষক, শ্রমিকসহ গরিব মানুষের একটি বড় অংশ কর্মহীন।
করোনা ভাইরাসের কারণে কর্মহীন দরিদ্র মানুষের জন্য সরকার যে পরিমাণ চাল বিতরণ করছে তা মোটেও পর্যাপ্ত নয়।

অন্যদিকে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসাবে যোগ হয়েছে চাল চুরির মহোৎসব। এমতাবস্থায় অবিলম্বে ত্রাণের চাল বিতরণের দায়িত্ব সেনাবাহিনীকে দিয়ে দ্রুততার সাথে পরিচালনা করতে হবে।

ডাঃ শাহাদাত বলেন, আমি ব্যক্তিগত ও দলীয়ভাবে চট্টগ্রামে সাধ্যমতো জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রতিদিন আমার পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছি। এটাই আমাদের প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তাদের সাধ্যমতো জনগণের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে। পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ড্যাব-এর উদ্যোগে চট্টগ্রামের ৫টি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের জন্য পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করেছি। সাধ্যমতো এই কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net