1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রাণির মাধ্যমেই ছড়িয়েছে করোনা, দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ

প্রাণির মাধ্যমেই ছড়িয়েছে করোনা, দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৪৪৭ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
প্রতি মুহূর্তে বাড়ছে নভেল করোনাভাইরাসের সংক্রমণ। বাড়ছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও। মানুষ থেকে মানুষের ছড়িয়ে পড়ছে করোনা। এসব তথ্য নিশ্চিত হওয়া গেলেও নিশ্চিত হওয়া যাচ্ছে না ঠিক কীভাবে এই ভাইরাস এসেছে মানুষের শরীরে।

নানা তথ্যই সামনে এসেছে এ নিয়ে। তবে এবার মোটামুটি নিশ্চিত করে একটি তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা। চীনের হুবেই প্রদেশের উহানের কোনও ল্যাব নয়, বরং কোনও প্রাণির মাধ্যমে এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করেছে বলে দাবি করেছেন সংস্থার একজন কর্মকর্তা।

উহানের ভাইরোলজি ল্যাবে এই ভাইরাসের জন্মেছে বলে দাবি করে সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেসি কাসাই বলেন, এই পর্যায়ে এসে ভাইরাসটির যথাযথ উৎস নির্ধারণ করা সম্ভব নয়। তবে এখন পর্যন্ত যেসব প্রমাণ রয়েছে তাতে বলা যায়— কোনও প্রাণির মাধ্যমেই মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, করোনার উৎপত্তি নিয়ে গবেষকরা গবেষণা চালিযে যাচ্ছেন। বাদুরের মাধ্যমে এই ভাইরাস আসতে পারে বলে ধারণা করা হচ্ছে; তবে কীভাবে মানুষের শরীরে প্রবেশ করেছে তা আমরা নিশ্চিত করে জানি না।

যুক্তরাষ্ট্র সরকারের সূত্রের বরাত দিয়ে গত সপ্তাহে ফক্স নিউজ ও ওয়াশিংটন পোস্ট করোনাকে উহানের ল্যাব থেকে উৎপাদিত ভাইরাস বলে অভিহিত করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই মত দেন।

করোনার উৎস নিয়ে নানা তথ্য সামনে এলেও, এখনও সঠিক করে কেউ কিছু বলতে পারছেন না। বিষয়টি নিয়ে জোর গবেষণা চলছে।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, গত বছরের নভেম্বর বা ডিসেম্বরে একটি বন্যপ্রাণির মার্কেট থেকেই এই ভাইরাসে সংক্রমণ শুরু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net