1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যাচেলর ও গৃহহীনদের প্রতিদিন খাবার দিচ্ছে চবি ছাত্রদল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি

ব্যাচেলর ও গৃহহীনদের প্রতিদিন খাবার দিচ্ছে চবি ছাত্রদল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৫০ বার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
কোভিড-১৯ মোকাবিলায় চলমান অঘোষিত লকডাউনে বিপাকে পড়া চট্টগ্রামের ব্যাচেলর শিক্ষার্থীদের টানা ১৩ দিন ধরে রাতের খাবার ও ১ম রমজান থেকে প্রতিদিন ইফতার পৌঁছে দেয়ার পাশাপাশি ফ্লাইওভারের নিচে ও ফুটপাতে রাত কাটানো গৃহহীন অসহায় মানুষদের জন্য প্রতিদিন একবেলা খাবার সরবরাহ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান ও চট্টগ্রাম নগর বিএনপি’র সভাপতি ও বিএনপি মনোনীত চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর সহায়তায় ব্যাচেলর শিক্ষার্থীদের বাসায় খাবার পৌঁছে দেয়ার পাশাপাশি ২৫ শে এপ্রিল থেকে বহদ্দারহাট টু ওয়াসা মোড়, ২ নং গেইট-চকবাজার পর্যন্ত ফ্লাইওভারের নিচে, ফুটপাতে ও রেলস্টেশনে রাত কাটানো অসহায় মানুষদের জন্য প্রতিদিন আড়াই-তিনশত মানুষকে একবেলা খাবারের প্যাকেট দিচ্ছে টিম-চবি ছাত্রদল। ইফতারের আগে এবং ইফতারের পরে দুই ধাপে এসব খাবারের প্যাকেট পৌঁছে দেয়া হয়।

এ বিষয়ে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও কেন্দ্রীয় সংসদের তত্বাবধানে দেশব্যাপী ছাত্রদলের চলমান মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় লকডাউনের শুরু থেকে ব্যাচেলর শিক্ষার্থীদের জন্য আমরা রাতের খাবার পৌঁছে দিচ্ছি। পাশাপাশি চবি ছাত্রদলের বর্তমান ও সাবেক কিছু চবি ছাত্রলনেতাদের সমন্বয়ে তহবিল গঠন করে এবং বিএনপির কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সহায়তায় আমরা ক্যাম্পাস ও শহরে প্রায় দেড় শতাধিক পরিবারে মাঝে ঘরে ঘরে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি এবং দেয়া হচ্ছে। এছাড়া রোযা ও লকডাউনের কারণে খাবার যোগাড়ের পথ বন্ধ হয়ে যাওয়া গৃহহীণ অসহায় মানুষদের জন্য প্রতিদিন একবেলা খাবার সরবরাহ করছি। ”

দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় সাক্ষরিত উক্ত বিবৃতিতে আরো জানানো হয়, ফোনকল ও গোপন তথ্য অনুসারে আজ সংকটে থাকা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত এরকম প্রায় ২০ টা পরিবারে এবং আগামীকাল থেকে ক্যাম্পাসে আরো ৮০-১০০ টা পরিবারের মাঝে চবি ছাত্রদলের উপহার সামগ্রী পৌঁছে দেয়া হবে ঘরে ঘরে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net