1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার পৌর এলাকায় কর্মহীন হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরণ করলেন এমপি শিখর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মাগুরার পৌর এলাকায় কর্মহীন হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরণ করলেন এমপি শিখর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৩৭০ বার

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা পৌরসভার ঘোড়ামারা এলাকায় গতকাল সকালে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন দরিদ্র মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী বিরতণ করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
আরশাদ মোল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দরিদ্র পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিরতণ করেন। এ সময় সাইফুজ্জামান শিখর এমপি ৬২টি পরিবারের মধ্যে ৫ কেজি হারে চাল, ২ কেজি করে আলু, ১ কেজি করে ডাল, ১ কেজি করে সয়াবিন তেল, ১ কেজি করে লবণ ও ১টি করে সাবান বিতরণ করেন। এ সময় স্থানীয় পৌর কাউন্সিলর মীর শহীদুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, স্কুল কমিটির সভাপতি তিলাম হোসেন মাষ্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া গত কয়েক দিন যাবত মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। এছাড়া পর্যায়ক্রমে পৌরসভা এলাকায় ১০ হাজার পরিবারের মাঝে এ সামগ্রী বিতরণ করবেন। করোনা ভাইরাস প্রতিরোধে এসব মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হ্যান্ড স্যানিটাইজার, মাক্সসহ বিভিন্ন উপকরণ বিতরণসহ নানা পদক্ষেপ নিয়ে কাজ করছেন।
সাইফুজ্জামান শিখর এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনার প্রভাব মোকাবেলায় ব্যাপক কর্মসূচি নিয়ে কাজ করছেন। জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী কর্মহীন দরিদ্র মানুষেরা যাতে সমস্যায় না পড়ে, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেয়ার পাশপাশি খাদ্য সামগ্রী বিরতণ করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net