1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের ঘরমুখো রাখতে সেবার অনন্য দৃষ্টান্ত রাখছেন হাফেজ আব্দুল কাইয়ুম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মাগুরায় করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের ঘরমুখো রাখতে সেবার অনন্য দৃষ্টান্ত রাখছেন হাফেজ আব্দুল কাইয়ুম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ৩৩৬ বার

মোঃসাইফুল্লাহ : করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের ঘরমুখো রাখতে সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন মাগুরার শ্রীপুর সরকারি কলেজ জামে মসজিদের ইমাম ও শ্রীপুর নূরানী তালিমুল কোরআন স্কুল এ্যান্ড মাদ্রাসার অধ্যক্ষ / পরিচালক– -হাফেজ মো: আব্দুল কাইয়ুম। ইমামদের সামাজিক দায়বদ্ধতার কথা বিবেচনা করে , স্বাস্থ্য বিধি মেনে চলি,বাইরে নয় ঘরেই থাকি। সরকারের এই কথার উপর আমলে আনতে, ঘরের বাইরে রাস্তায় অথবা বাজারে বের না হয়ে বরং তার নাম্বারে কল করে বাজারের তালিকা দিলে বাজার মূল্যে , প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দ্রুত পৌছে দিচ্ছেন মানুষের ঘরে ঘরে। গত মার্চ মাসের ২৬ তারিখ থেকে আজ পর্যন্ত শ্রীপুর মাগুরা এলাকার প্রত্যান্ত অঞ্চলের ৪১ টি পরিবার মাঝে এই সেবা প্রদান করছেন। এই দূর্যোগের মধ্যে সেবা দিতে আপনার কোন সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি জানান–মানুষের কল্যানে ব্রত হওয়ার মতো আনন্দ কিছু হতে পারে না। অন্য দিকে, রাস্তায় চলাচলে প্রশাসনিক কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। আমার এই সেবাটা মূলত আমাদের শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ইয়াছিন কবীর স্যারের চিন্তার ফসল। সে হিসাবে সেবার কার্যক্রমটা নির্বিঘ্নে করতে স্যার কর্তৃক একটা পরিচয় পত্র অথবা চলাচলের অনুমতি সূচক পত্র দিলে নিঃস্বংকচে কার্যক্রমটা আরো অনেক বেশী বেগবান করা যাবে ইনশাআল্লাহ। দেশের এই ক্রান্তিলগ্নে হাফেজ আব্দুল কাইয়ুমের ন্যায় ঘরে থাকা মানুষের সেবায় অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা সবার।
মোঃসাইফুল্লাহ/২২/৪/২০২০ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net