ঢাকা   ০৯:৫২:২৮ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মাগুরায় মাদক দ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ৪০১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ, মাগুরা : মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারের ইলিয়াস মল্লিকের দোকানের সামনে থেকে গতকাল ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ৫ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাকোল ফাঁড়ি পুলিশ।

আটককৃতরা হলো –মাগুরা পিটি আই পাড়া এলাকার ফরিদুল ইসলামের ছেলে তানভীর আহম্মেদ শুভ (২৬) এবং একই এলাকার আকতার খাঁনের ছেলে মেহেদী হাসান (২৪)।

নাকোল পুলিশ ফাঁড়ির এস আই প্রসেনজিৎ কুমার জানান,গোপন তথ্যের ভিত্তিতে আমি, সঙ্গীয় ফোর্স কনস্টেবল সিদ্দিকুর রহমান ও উসমান গনিকে সঙ্গে নিয়ে নাকোল বাজারের ইলিয়াস মল্লিকের দোকানের সামনে থেকে ২ জনের তল্লাশি করে ৫ বোতল ফেনসিডিল এবং ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাদের গ্রেপ্তার করি ।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান- আটক ২ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। ইতিমধ্যে তাদের ২ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা নং-৯ তাং-১৫-০৪-২০। এছাড়া পৃথক ঘটনায় গতকাল সন্ধ্যা ৬টার দিকে মাগুরা সদর থানার ১৮ খাদা ইউনিয়নের কান্দা বাঁশকোটা এলাকা থেকে সদর উপজেলার লক্ষীকোল গ্রামের হাসানুজ্জামানের পুত্র অয়ন( ২৬) কে ৬ পিচ ইয়াবাসহ আটক করেছে মাগুরা সদর থানার ওসি তদন্ত সাইদুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি