ঢাকা   ০৭:২৪:২৫ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর গানম্যানের গুলিতে আহত মঈন নয়দিন পর হাসপাতালে মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৪১৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি: শেষ পর্যন্ত
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান পুলিশের এএসআই কিশোর সরকারের গুলিতে আহত মঈন হোসেন ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার ভোরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।গত ১৬ এপ্রিল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় এএসআই কিশোর সরকারের সঙ্গে শহিদুল ইসলাম শহিদ ও মঈন হোসেনের কথা কাটাকাটি হয়। কিশোর সরকার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার পিস্তল দিয়ে গুলি চালালে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় আহত হয় মঈন হোসেন। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা আহত মঈনকে উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
নিহত মঈন টাঙ্গাইলের মির্জাপুর থানার আজগানা দাবলা পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।কিশোর কুমার সরকার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ণ চন্দ্র মন্ডলের ছেলে।
এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে দুইটি মামলা হয়েছে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি