ঢাকা   ১২:৫৬:৩২ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

মুক্তিযুদ্ধে জয়লাভ করেছি এই যুদ্ধেও জয় আসবেই : রাফীন সাদ বোরহান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ৬৪৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শ্যামল বাংলা ডট নেট এর বিশেষ প্রতিবেদকের সাথে রাফীন কথা বলার এক পর্যায়ে প্রাসঙ্গিক ভাবে সার্বিক বিষয়টি সম্পুর্ণ ভাবে তুলে ধরেছেন মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার।

করোনা ভাইরাস রোধে এখনও কোনো ওষুধ তৈরী করতে পারেনি বিশ্বের কোনো চিকিৎসা সংস্থা। এতে করে চরম ভয়াবহতায় রূপ নিচ্ছে কোভিড-১৯। সংকটকালীন এ সময়ে আতঙ্কিত ও বিচলিত না হতে ভক্ত ও দেশবাসীকে অনুরোধ জানাচ্ছেন এই প্রতিভাবান তরুণ প্রিয়মুখ । সম্প্রতি এই তালিকায় যুক্ত হলেন । সম্প্রতি ভাইরাসটি মোকাবিলায় ‘করোনা মারার জাদু’ শিরোনামের একটি সচেতনতামূলক কবিতা লিখেছেন এই গুণী তরুণ প্রজন্মের প্রিয়মুখ রাফীন ।

করোনা প্রাদুর্ভাবের ফলে গত তিন সপ্তাহ ধরে নিজ ঘরে অবস্থান করছেন তিনি। আজ শনিবার (১৮ এপ্রিল) নিজের ফেসবুকে ক্যাপশনে কয়েক লাইনের কবিতাও লিখেছেন নন্দিত এই তরুণ প্রিয়মুখ রাফীন।

কবিতাটি কথাগুলো এমন- ‘কালোজিরা মধু, করোনা মারার জাদু। গরম জলে লেবু, কোভিড হবে কাবু। কাঁচা রসুন খেলে, ভাইরাস যাবে চলে। নিম পাতার চা, গরম গরম খা। সব ওষুধের দাদা, নামটি তার আদা। তুলসিপাতা মেথি, বিশ্বজোড়া খ্যাতি। লবঙ্গ তেজপাতা, ফুসফুস হলে ব্যথা। এলাচি দারচিনি, খাবে প্রতিদিনই। বাষ্প পানির ভাপ, শুকনো কাশি মাফ। করলে বেশি দান, শান্তি পাবে প্রাণ।’

বর্তমান সময়োপযোগী সময়ের তরুণ প্রজন্মের আইডল প্রতিভাবান মাদকবিরোধী আন্দোলনের সফল নায়ক রাফীন বলেন, ‘ঘরবন্দি সময়টাও আমরা আনন্দে কাটাতে চাই। নিয়ম মেনে চলুন। সুস্থ থাকতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। আতঙ্কিত না হয়ে সচেতন হোন তাহলেই সংক্রমণ রোধ করা যাবে। একাত্তরের মুক্তিযুদ্ধে জয়লাভ করেছি। এই যুদ্ধেও জয় আসবেই ইনশাআল্লাহ!’

প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন আগামী দুই সপ্তাহ আরও ভয়াবহ মূহুর্তের মুখোমুখি হতে যাচ্ছে সারাদেশ। দেশের স্বাস্থ্য বিভাগও জানিয়েছেন এমনটা।

লেখকঃ মাদক মুক্ত বাংলাদেশ চাই সভাপতি ও ফেসবুকার গ্রুপ অব ঢাকা চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি